শ্রীমঙ্গলে গাছের সঙ্গে ধাক্কায় ছাত্রলীগ নেতার মৃত্যু
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

আহত ৪

শ্রীমঙ্গলে গাছের সঙ্গে ধাক্কায় ছাত্রলীগ নেতার মৃত্যু

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৩ ০২:২৪:৫৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে গাছের সঙ্গে ধাক্কায় ছাত্রলীগ নেতার মৃত্যু

ইনসেটে নিহত শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক চৌধুরী।


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছের সঙ্গে ধাক্কায় প্রাইভেটকার আরোহী এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। 

বুধবার ১ নভেম্বর রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা- মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত হয়েছেন শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক চৌধুরী। গুরুতর আহত হয়েছেন শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল শান্তসহ চারজন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারমুখী নীল রঙের প্রাইভেট কার (নং-ঢাকা মেট্র্রো-গ-১১-২৬৭০) সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়ির চালক ও আরোহীসহ পাঁচ জন গুরুতর আহত হন। 

গুরুতর আহতদের ২জনকে মৌলভীবাজার ও ২জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ির দরজা কেটে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তারেক চৌধুরীকে মৃত ঘোষণা করেন।

আহত পৌর ছাত্রলীগ নেতা সাকিল আহমদ, সাজু মিয়া, জাহিদ, আলামীনসহ শঙ্কটাপন্ন অবস্থায় ২জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ও ২জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সরদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের একটি টিম আহতদের উদ্ধার করে।

JA



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক