ডিএমপি কমিশনারের দায়িত্ব পেলেন মো. সরওয়ার
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ PM

ডিএমপি কমিশনারের দায়িত্ব পেলেন মো. সরওয়ার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০২/২০২৬ ১০:৪৮:৫৯ PM

ডিএমপি কমিশনারের দায়িত্ব পেলেন মো. সরওয়ার

সংগৃহিত


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে আপাতত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। ডিএমপি কমিশনার হিসেবে নতুন কেউ যোগদানের আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

আজ বৃহস্পতিবার অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার চুক্তির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত ছিল।

বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী বিগত আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি থাকা অবস্থায় ২০১৬ সালের নভেম্বরে চাকরিচ্যুত হন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ভূতাপেক্ষভাবে তাকে চাকরিতে পুনর্বহাল করে। পরে ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পান সাজ্জাত আলী।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক
ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান
স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে ন্যায়বি/চারের অপেক্ষায় স্বজনরা
গোলাপগঞ্জে ঝ/টিকা মি/ছিলের প্রস্তুতির অ/ভিযোগে ৫ জন গ্রে/প্তার
জৈন্তাপুরে বো/মা মেশিন ও ১২ বারকি নৌকা জ/ব্দ