জুলাই আন্দোলনের হ ত্যা মামলায় হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৭ PM

জুলাই আন্দোলনের হ ত্যা মামলায় হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৬ ০৯:২৬:২৪ PM

জুলাই আন্দোলনের হ ত্যা মামলায় হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট

সংগৃহিত


জুলাই আন্দোলনে ঢাকার গুলশানে যুবক আবুজর শেখ গুলি করে হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।মামলার তদন্তকারী কর্মকর্তা, এটিইউ-এর উপপরিদর্শক (এসআই) ইসরাইল হোসেন গত ১৮ ফেব্রুয়ারি এ চার্জশিট দাখিল করেছেন। 

আজ শুক্রবার প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন নিশ্চিত করেছেন। চার্জশিটের উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক এমপি মির্জা আজম ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

‎মামলার বিবরণ থেকে জানা যায় , জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় গুলশানের প্রগতি সরণির বারিধারা জেনারেল হাসপাতালের সামনে ছাত্র-জনতার মিছিল চলছিল। তখন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিলে গুলি চালায়। এ সময় আবুজর শেখ গুলিবিদ্ধ হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। ৮ দিন চিকিৎসা শেষে ২৭ জুলাই মারা যান আবুজর শেখ।  এ ঘটনায় ২০২৪ সালের ১৬ নভেম্বর আবুজরের মা ছবি খাতুন বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা করেন। 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক