কমলগঞ্জে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

কমলগঞ্জে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৩ ০৪:১৪:০৬ পূর্বাহ্ন

কমলগঞ্জে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ

কমলগঞ্জে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ


মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে ভানুগাছ বাজার চৌমুহনীতে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ।


উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমেদ, উপজেলা আওয়ামীলীগ নেত্রী মুন্না রায়, যুবলীগের সদস্য আবুল কালাম, আনোয়ার পারভেজ আলাল, জহির আলম নানুসহ আরো অনেক।

সমাবেশের শুরুতে কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা বের হয়। এতে উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

JA



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক