ডিএমপির ঊর্ধ্বতন চার কর্মকর্তার রদবদল
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ PM

ডিএমপির ঊর্ধ্বতন চার কর্মকর্তার রদবদল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৬ ১০:১২:০৩ PM

ডিএমপির ঊর্ধ্বতন চার কর্মকর্তার রদবদল

প্রতীকী ছবি


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন চার কর্মকর্তার দায়িত্ব রদবদল করা হয়েছে। রোববার (১ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল করা হয়।

আদেশে, ডিএমপি ট্রাফিকের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে গুলশান বিভাগের ডিসি হিসেবে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের ডিসি মো. মোস্তাক সরকারকে মিরপুর বিভাগের ডিসি হিসেবে, গুলশান বিভাগের ডিসি রওনক আলমকে ডিবি লালবাগ বিভাগে এবং মিরপুর বিভাগের ডিসি মো. মাইনুল হককে ট্রাফিক রমনা বিভাগের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে অফিস আদেশে বলা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক
ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান
স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে ন্যায়বি/চারের অপেক্ষায় স্বজনরা
গোলাপগঞ্জে ঝ/টিকা মি/ছিলের প্রস্তুতির অ/ভিযোগে ৫ জন গ্রে/প্তার
জৈন্তাপুরে বো/মা মেশিন ও ১২ বারকি নৌকা জ/ব্দ