বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ PM

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৩/২০২৬ ১২:৫৭:৩০ PM

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত


যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা ইস্যু স্থগিত করার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর।

সোমবার সকালে ঢাকায় মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের।

যেসব দেশের অভিবাসীরা তুলনামূলকভাবে বেশি পরিমাণে মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত বিভিন্ন সামাজিক সহায়তা বা সরকারি সুবিধা গ্রহণ করে বলে মূল্যায়ন করা হয়েছে, তাদের ক্ষেত্রেই এ ব্যবস্থা প্রযোজ্য বলে জানিয়েছে মার্কিন  পররাষ্ট্র দপ্তর।

ওয়াশিংটন বলেছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সরকারি ব্যয়ের ওপর অভিবাসনের সামগ্রিক প্রভাব পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এই স্থগিতাদেশ কেবল অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। অ-অভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা—যেমন ভিজিটর বা পর্যটক ভিসার ওপর এর কোনো প্রভাব পড়বে না। ফলে স্বল্পমেয়াদি ভ্রমণ বা ব্যক্তিগত সফরের জন্য যারা যুক্তরাষ্ট্রে যেতে চান, তারা আগের নিয়ম অনুযায়ী ভিসা পাবেন।

ঢাকার মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, ভিসা আবেদন জমা দেওয়া ও পূর্বনির্ধারিত সাক্ষাৎকার কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে। দূতাবাসের কর্মকর্তারা সাক্ষাৎকার নেবেন, তবে স্থগিতাদেশ কার্যকর থাকাকালে অভিবাসী ভিসা ইস্যু করা হবে না।

এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা বা প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক
ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান
স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে ন্যায়বি/চারের অপেক্ষায় স্বজনরা
গোলাপগঞ্জে ঝ/টিকা মি/ছিলের প্রস্তুতির অ/ভিযোগে ৫ জন গ্রে/প্তার
জৈন্তাপুরে বো/মা মেশিন ও ১২ বারকি নৌকা জ/ব্দ