শ্রীমঙ্গলে তথ্য মেলা অনুষ্ঠিত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫৯ PM

শ্রীমঙ্গলে তথ্য মেলা অনুষ্ঠিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৩ ০৭:৫৭:১৯ AM

শ্রীমঙ্গলে তথ্য মেলা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে তথ্য মেলা অনুষ্ঠিত


তথ্যই শক্তি : জানবো জানাবো, দুর্নীতি রুখবো' এই স্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) শহরের শ্রীমঙ্গল জেলা পরিষদ  অডিটোরিয়াম প্রাঙ্গণে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গল এর আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্মতিত কার্যালয়  হবিগঞ্জ ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর সহযোগিতায় এ তথ্য মেলা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদ্ধীপ তালুকদার এর সভাপতিত্বে ও সনাক সদস্য শাহ আরিফ আলী নাসিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রক শ্রীমঙ্গল সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ, সনাকের সাবেক সভাপতি ও আমেরিকা প্রবাসী সাইয়্যিদ মুজীবুর রহমান, তথ্য মেলা উপকমিটির আহবায়ক এডভোকেট আলাউদ্দিন আহমেদ, টিআইবি সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর মো, আরিফুল ইসলাম, এসিজি আহবায়ক মো, সবুজ মিয়া ও ইয়েস সাবেক দলনেতা মো,আব্দুর রহিম সাহেদ।

দিনব্যাপী তথ্য মেলায় উপজেলার সরকারের সেবাদানকারী ২৮ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। 

মেলায় তথ্য অধিকার বিষয়ক ক্যাম্পেইন, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, গণ শুনানী, শিশুদের চিত্রাংকন, বিতর্ক, দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর, ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ সেবা, পুরস্কার বিতরণ ও সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলা শুরুর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।


JA



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক