কমলগঞ্জে ‘কর্মী সমাবেশ’ সফল করতে প্রচার মিছিল
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২৮ PM

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ

কমলগঞ্জে ‘কর্মী সমাবেশ’ সফল করতে প্রচার মিছিল

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৩ ১০:৩৪:৫৪ AM

কমলগঞ্জে ‘কর্মী সমাবেশ’ সফল করতে প্রচার মিছিল

কর্মী সমাবেশ সফল করতে শত শত মোটরসাইকেলের প্রচার মিছিল


বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার কর্মী সমাবেশ সফল করার লক্ষে মোটর সাইকেল যোগে প্রচার মিছিল বের করা হয়। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা ময়না চত্তর থেকে শতাধিক মোটর সাইকেল যোগে মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ময়না চত্তরে এসে শেষ হয়।

জানা যায়, আগামী ৪ নভেম্বর জেলা পরিষদ অডিটোরিয়াম,কমলগঞ্জে সকাল ১১টায় অনুষ্ঠিতব্য 'কর্মী সমাবেশ' সফলের লক্ষ্যে কমলগঞ্জের ভানুগাছ বাজারে মোটর সাইকেল যোগে প্রচার মিছিল বের করে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ উপজেলা শাখা। কর্মীসভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সভাপতি আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মহাসচিব অধ্যক্ষ মাওঃ এ.কে.এম মনোওর আলী,বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সহ-সভাপতি অধ্যক্ষ মাওঃ সারোয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক মাওঃ মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওঃ মুফতি মো. শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওঃ মো. এনামুল হক।

অনুষ্ঠিতব্য 'কর্মী সমাবেশ' সভাপতিত্ব করবেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওঃ এম এ ওহাব। অনুষ্টান সফল করতে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন।

JA



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ