বড়লেখায় জেল হত্যা দিবস পালিত
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

বড়লেখায় জেল হত্যা দিবস পালিত

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১১/২০২৩ ০৮:৫৪:০১ পূর্বাহ্ন

বড়লেখায় জেল হত্যা দিবস পালিত

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখায় শুক্রবার (৩ নভেম্বর) বিকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখে বড়লেখা উপজেলা আ'লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যেগে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের মহানায়ককে হারানোর শোকে জাতি যখন মুহ্যমান তার পর‌ই জাতিকে মেধাশুন্যের খেলায় জাতীয় ৪ নেতা এম মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ ও এম কামরুজ্জামানকে ৭৫ এর ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে খুনি মোস্তাকের নির্দেশে জেনারেল জিয়াউর রহমান এই ৪ নেতাকে নির্মম ভাবে হত্যা করে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন,বিধান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর , যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হেলাল উদ্দিন, বিবেকান্দ দাস নান্টু,সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আবুল ইমাম মো কামরান চৌধুরী, কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন,আইন বিষয়ক সম্পাদক এড:গোপাল দত্ত বাবলু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল হোসেন,উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি এড জিল্লুর রহমান,উপজেলা ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ চৌধুরী,উপজেলা ছাএলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ সহ উপজেলা আ'লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, খুনি মোস্তাক ও জিয়াউর রহমানের প্রেতাত্মারা আবারো জেগে উঠেছে। তাঁরা ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে ২৪ জনকে হত্যা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ শত নেতাকর্মী আহত করেছে। এতেই তারা ক্ষান্ত হননি। ঐ বিএনপি ও তার দোসর জামায়াতকে নিয়ে বর্তমানে যে হত্যা যজ্ঞের তান্ডব লীলায় মেতে উঠেছে বাংলাদেশ আওয়ামীলীগ তার দাঁত ভাঙ্গা জবাব দেবে। আমরা বড়লেখা উপজেলা আ'লীগ পরিবার সব সময় প্রস্তুত আছি।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক