কমলগঞ্জে শিক্ষায় রূপান্তর শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

কমলগঞ্জে শিক্ষায় রূপান্তর শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ০৪:১৯:৫৫ পূর্বাহ্ন

কমলগঞ্জে শিক্ষায় রূপান্তর শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কমলগঞ্জে শিক্ষায় রূপান্তর শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ও ভাষা সৈনিক মোহাম্মদ ইলিয়াস এর স্মৃতির স্মরণে ‘শিক্ষায় রূপান্তর' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

কমলগঞ্জ উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদ এর উদ্যোগে ৪ নভেম্বর শনিবার দুপুর ১২টায় কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় অনার্স ভবনের ৪র্থ তলায় আয়োজিত অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন নায়েমের উপ-পরিচালক অধ্যাপক স্বপন নাথ।

অনুষ্ঠানে কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব প্রফেসর সেলিম আহমদ চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল খালিক,  প্রফেসর অবিনাশ আচার্য, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, এডভোকেট সানোয়ার হোসেন, আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যাংক কর্মকর্তা গাজী সালাউদ্দিন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি কবি শহীদ সাগ্নিক প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের আহ্বায়ক লেখক ও গবেষক আহমদ সিরাজ।

এছাড়া বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, মাধ্যমিক, প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা প্রশ্ন, মতামত, প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

JA



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা