জাতীয় সমবায় দিবস উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালী
‘সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে পালিত হলো ৫২তম জাতীয় সমবায় দিবস। শনিবার (৪ নভেম্বর) সকালে এ উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালি শেষে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য নেছার আহমদ।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার, মোঃ মনজুর রহমান পিপিএম (বার), উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ-উপনিবন্ধক তোফায়েল আহমদ প্রমুখ।
এ ছাড়া, আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা রহিম উদ্দিন তালুকদার। অনুষ্ঠানের আয়োজন করে মৌলভীবাজার জেলা প্রশাসন, জেলা সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
JA




