সিলেটে মানবপাচা*রের মা*মলায় গ্রে*প্তার ২
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ AM

সিলেটে মানবপাচা*রের মা*মলায় গ্রে*প্তার ২

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৪/২০২৬ ০৩:১৮:১৬ PM

সিলেটে মানবপাচা*রের মা*মলায় গ্রে*প্তার ২


সিলেটে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে মানবপাচারের চেষ্টার ঘটনায় সংঘবদ্ধ দালালচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম জোছনা খানম (৫৩) নড়াইল জেলার সদর থানার শ্রীফলতলা এলাকার বাসিন্দা। তার স্বামী অসুস্থ হয়ে পড়ায় পরিবারে আর্থিক সংকট দেখা দিলে তিনি দীর্ঘদিন ধরে কাজের সন্ধানে ছিলেন। এ সময় এক ব্যক্তির মাধ্যমে জুয়েল মিয়ার সঙ্গে যোগাযোগ হয়। জুয়েল মিয়া তাকে ভারতে ভালো বেতনের চাকরি দেওয়ার আশ্বাস দেন।

পরবর্তীতে ভিকটিম জোছনা খানম ও নাহিদা খাতুন নামে আরও এক নারী জুয়েল মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এর আগে ২৫০ থেকে ৩০০ জনকে ভারতে পাঠিয়ে চাকরির ব্যবস্থা করেছেন। তবে ভিকটিমের পাসপোর্ট ও ভিসা না থাকায় তিনি বাংলাদেশের যেকোনো স্থানে কাজ দেওয়ার অনুরোধ জানান।

এরপর গত ১৬ এপ্রিল বেলা ১১টার দিকে জুয়েল মিয়া তাদের জাফলং জিরো পয়েন্ট এলাকায় নিয়ে গিয়ে নিজের বাড়িতে রাখেন। সেখানে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ভারতে যেতে চাপ প্রয়োগ করা হয়। পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরী সীমান্ত এলাকা দিয়ে জোরপূর্বক ভারতে পাঠানোর চেষ্টা করা হয়।

এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। তখন ভিকটিম ও তার সঙ্গে থাকা নারী ঘটনা জানালে স্থানীয়রা অভিযুক্তদের একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনায় জোছনা খানম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬(২)/৭/৮ ধারায় মামলা দায়ের করেন। পরে অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১টা ৪৫ মিনিটে র‍্যাব-৯, সদর কোম্পানির একটি দল সিলেট নগরীর কোতোয়ালি থানার পূর্ব কাজির বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— শাকিল (২২) ও ফয়সাল (২২)। উভয়ের বাড়ি গোয়াইনঘাট উপজেলার আমস্বপ্ন এলাকায়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কেন্দ্রীয় বাস টার্মিনাল সংঘ*র্ষে আহ*ত শ্রমিকদের পাশে মালিক সমিতি
ঐতিহ্য রক্ষায় সুরমা নদীর তীর উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে - সিসিক প্রশাসক
সুনামগঞ্জে ১৩৭ মিমি বৃষ্টি, হাওরে বাড়ছে বিপদের সঙ্কেত
পাহাড়ি ঢ*লে কুলাউড়া গোগালী ছড়া বাঁধ ভে*ঙে ১৫ গ্রাম প্লা*বিত, ব্যাপক ক্ষ*য়ক্ষ*তি
ভুটানের সঙ্গে বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর
গোয়াইনঘাটে বৈরী আবহাওয়ায় চলছে পাকা আধা পাকা ধানকাটা মাড়াই কাজ ব্যাহত
কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খু-ন
গোলাপগঞ্জের নি-খোঁজ বৃদ্ধের ম-রদেহ চট্টগ্রামে উ-দ্ধার
পাকা ধান নিয়ে দুর্ভো*গে হাওরের কৃষকরা
সৌদি-সিলেট ফ্লাইট চালুর আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর