সুনামগঞ্জে ১৩৭ মিমি বৃষ্টি, হাওরে বাড়ছে বিপদের সঙ্কেত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৮ PM

সুনামগঞ্জে ১৩৭ মিমি বৃষ্টি, হাওরে বাড়ছে বিপদের সঙ্কেত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৪/২০২৬ ০৯:৪৬:৫৭ PM

সুনামগঞ্জে ১৩৭ মিমি বৃষ্টি, হাওরে বাড়ছে বিপদের সঙ্কেত

সংগৃহিত


সিলেট বিভাগে আবারও বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিনের টানা ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের কারণে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চলে বন্যা হতে পারে।

সোমবার প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে উজানেও বৃষ্টি অব্যাহত রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন সুরমা-কুশিয়ারা, মনু-খোয়াই, জুড়ি নদীসহ প্রধান নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। বিশেষ করে বুধবার নাগাদ এসব নদীর পানি ‘প্রাক-মৌসুমি বিপৎসীমা’ অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এতে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

তবে গত ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানি কিছুটা কমেছে। অন্যদিকে ভোগাই-কংস নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যদিও এখনও বিপৎসীমার নিচে রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান জানিয়েছেন, মূলত তিন দিনের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে। তিনি বলেন, 'বুধবার থেকে পরিস্থিতি খারাপ হতে পারে। এটি পুরোপুরি বৃষ্টিনির্ভর-বৃষ্টিপাত কমলে পানি দ্রুত নেমে যেতে পারে।'

আবহাওয়া অধিদপ্তর উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টির পূর্বাভাস বহাল রেখেছে।উজানের ঢল যুক্ত হলে পানি বৃদ্ধি আরও দ্রুত হতে পারে

স্থানীয় প্রশাসনকে নিম্নাঞ্চলে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে

পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় সংশ্লিষ্টদের নিয়মিত আপডেট পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক