ছবি:সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রবাসীদের সংগঠন ‘এসোসিয়েশন অব ইতালি’-এর বাংলাদেশ সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এতে ১২নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমনকে আহ্বায়ক এবং বিলাল উদ্দিনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে সদর ইউনিয়ন পরিষদে উপজেলার ১৩টি ইউনিয়নের ২৬ জন প্রতিনিধির অংশগ্রহণে এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় জানানো হয়, ইতালি প্রবাসীদের উদ্যোগে গঠিত এ সংগঠনের মাধ্যমে গোয়াইনঘাট উপজেলার প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে অনুদান ও সহায়তা সঠিকভাবে পৌঁছে দিতে দেশীয় সমন্বয় কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। প্রবাস ও দেশের মধ্যে সমন্বয়ের মাধ্যমে মানবিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করাই এ কমিটির মূল লক্ষ্য।
কেন্দ্রীয় উপদেষ্টা কামাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার সংস্থা সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল ইউ আহমদ, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটির নেতারা জানান, প্রবাসীদের সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে এবং স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম পরিচালিত হয়—সেজন্য তারা সম্মিলিতভাবে কাজ করবেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




