বালাগঞ্জ ডি এন মাঠে চারদলীয় ফুটবল লীগ শুরু
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০৩ PM

বালাগঞ্জ ডি এন মাঠে চারদলীয় ফুটবল লীগ শুরু

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৪/২০২৬ ০৯:২৩:২১ PM

বালাগঞ্জ ডি এন মাঠে চারদলীয় ফুটবল লীগ শুরু

ছবি:সংগৃহীত


সিলেটের বালাগঞ্জ উপজেলায় বালাগঞ্জ ডি এন উচ্চ বিদ্যালয় মাঠে চারদলীয় ফুটবল লীগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে মাহাদি এফসি মুখোমুখি হয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ১-০ গোলে জয়লাভ করে। দলের পক্ষে একমাত্র গোলটি করেন রতন। অসাধারণ পারফরম্যান্সের জন্য ইমন ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন।

খেলায় প্রাণবন্ত ধারাভাষ্য প্রদান করেন জুয়েল আহমদ নুর, যা দর্শকদের মাঝে বাড়তি উৎসাহ যোগায়।

লীগের পরবর্তী ম্যাচ আজ শনিবার বিকাল ৩টায়  অনুষ্ঠিত হবে। এদিন ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হবে আবাহনী ক্রীড়া চক্রের।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে এই লীগকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ