নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত ম*জুদ করা যাবে না- বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০৫ PM

সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময়

নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত ম*জুদ করা যাবে না- বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৪/২০২৬ ০৯:৫৩:৪৪ PM

নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত ম*জুদ করা যাবে না- বাণিজ্যমন্ত্রী খন্দকার  মুক্তাদির

ছবি:সংগৃহীত


বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির-এর সঙ্গে সিলেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৫টা ২০ মিনিটে মন্ত্রীর সিলেটস্থ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ নজরুল ইসলাম মুনিম ও সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বাজারদর স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, কোনো অবস্থাতেই নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত মজুদ করা যাবে না। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বেশ কিছু দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে করিম উল্লাহ মার্কেটের সামনে যানজট নিরসনে স্থাপিত ডিভাইডার অপসারণ, কালিঘাট এলাকায় সুরমা নদীর তীর ঘেঁষে আধুনিক ওয়াকওয়ে নির্মাণ এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় অযথা হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি উল্লেখযোগ্য।

ব্যবসায়ী নেতৃবৃন্দ এসব বিষয়ে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। সভা শেষে পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ