কৃষিতে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি সরকার- নাসির উদ্দিন আহমেদ
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৫৪ PM

কৃষিতে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি সরকার- নাসির উদ্দিন আহমেদ

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৪/২০২৬ ০৬:০৬:২৫ PM

কৃষিতে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি সরকার- নাসির উদ্দিন আহমেদ

নিজস্ব


কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন  নিশ্চিত করতে বিএনপি সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ।শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বড়লেখা উপজেলায় আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় 

ক্ষুদ্র ও প্রান্তিক ৬৮০০ কৃষকের মাঝে উন্নত উফশি জাতের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কার্য্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য খাল পুনঃখনন ও সেচ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলার বিভিন্ন খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। হাকালুকি হাওর পারের বিভিন্ন এলাকার খাল খননের মাধ্যমে শুকনো মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করা যাবে। একই সঙ্গে সেচ সুবিধা বাড়িয়ে বছরে অতিরিক্ত ফসল উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে। এতে দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় তিনি বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় এ ধরনের প্রণোদনা কর্মসূচি নিয়মিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে, যাতে কৃষকরা কম খরচে বেশি উৎপাদন করতে পারেন। কৃষকরা সরকারের দেওয়া এ প্রণোদনার সুযোগ গ্রহণ করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীর সভাপতিত্বে ও  কৃষি সম্প্রসারণ অফিসার এ, এস, এম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনোয়ার হোসেন। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন জাকির হোসেন। 

বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ১নং বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল শহিদ খান, পৌর বিএনপির সিনিয়র সভাপতি আব্দুল মালিক, সভাপতি সাইফুল ইসলাম  খোকন প্রমুখ। 

জানাগেছে, ২০২৫-২৬ অর্থবছরে খরিফ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় আউশ ধানের উচ্চ ফলনশীল  (উফশী) জাতের বিজ ব্যবহারের মাধ্যমে   উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬ হাজার ৮ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।প্রতি কৃষককে ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করাহচ্ছে।

জৈন্তাবার্তা/সুলতানা