ছবি:সংগৃহীত
সিলেটের ঐতিহ্যবাহী সাহিত্য-সংস্কৃতির কেন্দ্র কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর ১২৬৭তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, সাহিত্য হলো সময়ের দর্পণ এবং এটি তাৎক্ষণিক সাফল্যের বিষয় নয়; বরং দীর্ঘমেয়াদী সাধনার ফল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সংসদের সহসভাপতি ও ‘মাসিক শাহজালাল’-এর সম্পাদক রুহুল ফারুকের সভাপতিত্বে এবং ছড়াকার আব্দুস সামাদ অয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা পর্বে অংশ নেন সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সাহিত্য ও গবেষণা সম্পাদক ছড়াকার কামরুল আলম, কবি ও বাচিকশিল্পী মামুন সুলতান, কবি মুহিত চৌধুরী এবং কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী।
আলোচনায় বক্তারা বলেন, সাহিত্যচর্চা একটি অবিরাম সাধনা। প্রত্যাখ্যান বা সমালোচনায় ভীত না হয়ে গঠনমূলক সমালোচনাকে গ্রহণ করলে লেখনী আরও পরিশীলিত হয়। কেমুসাস বরাবরের মতো নবীন লেখকদের পরিচর্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাশকুর আহমদ। পরে স্বরচিত লেখা পাঠে অংশ নেন জুবের আহমদ সার্জন, দেওয়ান মতিউর রহমান খান, দেওয়ান মশিউর রহমান খান শাহি, নূরুদ্দীন রাসেল, মাওলানা আবুযর মাহতাবী, মাসকুর আহমদ, শামসীর হারুনুর রশীদ, ছয়ফুল আলম পারুল, শাহনূর আলম মাহির, আব্দুল আজাদ চৌধুরী, মো. আমিরুল ইসলাম চৌধুরী, আব্দুল আহাদ, মো. সাজিদুর রহমান, কামাল আহমদ, মিলন কান্তি দাস, মকসুদ আহমদ লাল, রাসেল আহমেদ, নেছারুল হক চৌধুরী, জহুরী, এ বি এম হাসান চৌধুরী, মোস্তাক আহমদ, কবির আশরাফ, আরাফাত আহমদ সৌরভ, সাগর আহমদ ও মো. ফয়সল আহমদসহ অনেকে।
এছাড়া সংগীত পরিবেশন করেন মিলন কান্তি দাস, মো. সাজিদুর রহমান ও কুবাদ বখত চৌধুরী রুবেল। আসরে শাহনূর আলম মাহির সেরা লেখক হিসেবে মনোনীত হন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




