মাধবপুরে রেললাইনের পাশে দ্বিখ*ণ্ডিত লা*শ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০২ PM

পিবিআইয়ের তদন্তে পরিচয় শনাক্ত

মাধবপুরে রেললাইনের পাশে দ্বিখ*ণ্ডিত লা*শ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৪/২০২৬ ০৭:৫৫:০৯ PM

মাধবপুরে রেললাইনের পাশে দ্বিখ*ণ্ডিত লা*শ

সংগৃহিত


হবিগঞ্জের মাধবপুরে রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া দ্বিখণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহত ব্যক্তি মো. রাছেল মোল্লা (৩৯)। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কামাল্লা এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের হরষপুর স্টেশন সংলগ্ন রেললাইনের পাশে মস্তক ও দেহ বিচ্ছিন্ন অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে জানান।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি পিবিআই, হবিগঞ্জকে অবহিত করে। পিবিআইয়ের পুলিশ সুপার মো. হায়াতুন্নবীর নির্দেশনায় একটি ক্রাইমসিন টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।

পিবিআই সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে তা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাটাবেইজে যাচাই করা হয়। আধুনিক প্রযুক্তির সহায়তায় অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় অল্প সময়ের মধ্যেই শনাক্ত করা সম্ভব হয়।

পিবিআই, হবিগঞ্জের পুলিশ সুপার মো. হায়াতুন্নবী বলেন, 'ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে এনআইডি ডাটাবেইজে যাচাইয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়েছে।'

জৈন্তা বার্তা / ওয়াদুদ