মসজিদকক্ষে ইমামের ঝু ল ন্ত ম র দে হ, রহস্যে বন্ধু আ হ তে র ঘটনা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ PM

মসজিদকক্ষে ইমামের ঝু ল ন্ত ম র দে হ, রহস্যে বন্ধু আ হ তে র ঘটনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৬ ০৬:৪৫:১৫ PM

মসজিদকক্ষে ইমামের ঝু ল ন্ত ম র দে হ, রহস্যে বন্ধু আ হ তে র ঘটনা

সংগৃহীত


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় একটি মসজিদ থেকে শামীম মিয়ানামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে সোহান মিয়া নামে তার এক বন্ধুকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার জালালপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর-ঝাকালিয়া গ্রামের ইছামুদ্দিন সরকার বাড়ি মসজিদসংলগ্ন একটি ছোট কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।নিহত শামীম (২৬) ওই এলাকার ফরিদ মিয়ার ছেলে। আহত সোহান (২৫) একই এলাকার সৈয়দুজ্জামানের ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, শামীম ও সোহান দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এর আগে তাদের মধ্যে কোনো মনোমালিন্য দেখেননি স্থানীয়রা। শামীম স্থানীয় ফেকামারা আলিম মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি ওই মসজিদে ইমামতি করতেন। সোহানের বাড়িও মসজিদসংলগ্ন। দুজনই অবিবাহিত। মাঝেমধ্যে তারা মসজিদসংলগ্ন ওই কক্ষে একসঙ্গে রাতযাপন করতেন। গতকাল রাতে ওই কক্ষ থেকে হট্টগোলের শব্দ পান পাশের বাড়ির লোকজন। পরে কয়েকজন এগিয়ে গিয়ে সোহানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তার শরীরে ও গলায় ক্ষতচিহ্ন ছিল। উদ্ধারের সময় সোহান জানান শামীম তাকে আঘাত করেছেন। পরে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়।এর কিছু সময় পর স্থানীয়দের মাধ্যমে হট্টগোলের ঘটনা জানতে পেরে শামীমের বাবা ফরিদ মিয়া মসজিদসংলগ্ন ওই কক্ষে যান। সেখানে তিনি ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শামীমের বাবা ফরিদ মিয়া ও চাচা আবু তাহের জানান, শামীম এলাকায় কারও সঙ্গে ঝগড়া করেননি। সবাই তাকে ভালো ছেলে হিসেবে জানেন। তিনি নিজে থেকে আত্মহত্যা করবেন এটা তারা বিশ্বাস করেন না। ঘটনার পেছনে অন্য কিছু থাকতে পারে বলে তাদের সন্দেহ। তদন্ত করে প্রকৃত কারণ বের করার দাবি জানান তারা।আহত সোহানের চাচি স্বপ্না জানান, প্রতিবেশীদের কাছ থেকে হট্টগোলের শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে সোহানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। তার গলা ও শরীরে ক্ষতচিহ্ন ছিল। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তাদের দুজনের মধ্যে আগে কোনো বিরোধ ছিল না বলেও জানান তিনি।জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেন, কী নিয়ে ঘটনাটি ঘটেছে তা কেউ বলতে পারছেন না। আমরাও কোনো ধারণা করতে পারছি না। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাস্থলের আলামত দেখে আত্মহত্যার ঘটনা ধারণা করা হচ্ছে। তবে ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত সোহানের জবানবন্দি পাওয়া গেলে ঘটনা সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী