মাধবপুরে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ PM

মাধবপুরে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৬ ০৯:২৪:০৩ PM

মাধবপুরে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ছবি:সংগৃহীত


বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা ও জলাতঙ্ক প্রতিরোধবিষয়ক উপস্থাপনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে এবারের প্রতিপাদ্য ছিল-‘একসাথে, আরও শক্তিশালী, জলাতঙ্কমুক্ত দেশ গড়ি’।

কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জলাতঙ্কের ভয়াবহতা, প্রতিরোধের উপায় এবং কুকুরের কামড়ের পর করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জলাতঙ্ক প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরে উপস্থাপনা প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান। বক্তব্য রাখেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবুল হাসনাত ও চিকিৎসা কর্মকর্তা ডা. আলী আহমদ।

বক্তারা বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও টিকা গ্রহণের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। কুকুর বা অন্য কোনো প্রাণীর কামড়ের পর অবহেলা না করে দ্রুত ক্ষতস্থান পরিষ্কার করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং নির্ধারিত সময়ে জলাতঙ্কের টিকা গ্রহণ করতে হবে।

তারা আরও বলেন, জলাতঙ্ক প্রতিরোধে শুধু চিকিৎসাব্যবস্থার ওপর নির্ভর করলে হবে না। জনসচেতনতা বৃদ্ধি, আক্রান্ত প্রাণী সম্পর্কে সতর্কতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জলাতঙ্কমুক্ত দেশ গড়ে তুলতে হবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান