সংগৃহীত
মৌলভীবাজার (১) বড়লেখা - জুড়ী আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু বলেছেন "বিগত সরকার এ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। দলীয়করণ এবং ভুল নীতির কারণে শিক্ষাঙ্গনগুলো তাদের মূল চরিত্র হারিয়েছিল। বর্তমান সরকার দেশের শিক্ষার মান ফিরিয়ে আনতে এবং তরুণ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। সোমবার (২৮ সেপ্টেম্বর) বড়লেখার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য নাসির উদ্দীন আহমেদ মিঠু এসব কথা বলেন। তিনি নারী শিক্ষার প্রসারে বিএনপি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন৷বর্তমান সরকার দেশের শিক্ষার মান ফিরিয়ে আনতে এবং নতুন প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।তিনি আরও বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা (বড়লেখা-জুড়ী) আসনের চারবারের সংসদ সদস্য প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী তাঁর নির্বাচনী এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি স্থানীয়ভাবে শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে অনন্য ভূমিকা পালন করেছেন। এই প্রতিষ্ঠানকে সরকারী করণ ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।
নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিদা আক্তার-এর সভাপতিত্বে কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুব, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুস সবুর, কলেজের গভর্নিং বডির সভাপতি মো: জয়নাল আবেদীন, গভর্নিং বডির সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোহাইমিন, গভর্নিং বডির সদস্য ও প্রেসক্লাবে সভাপতি আনোয়ারুল ইসলাম, এম. মুন্তাজিম আলী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসুক উদ্দিন, প্রভাষক রপিক উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুব বলেন, তোমরাই আজ এই কলেজ প্রাঙ্গণের সবচেয়ে তাজা প্রাণ, সবচেয়ে উজ্জ্বল মুখ। তোমাদের শিক্ষার আসল উদ্দেশ্য মনে রাখবে। শুধু ভালো ফলাফল করা বা সনদ অর্জন করাই শিক্ষার উদ্দেশ্য যেনো না হয়। বরং এখান থেকে তোমরা একজন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলার সূচনা হল।
বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুস সবুর শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন , প্রকৃত শিক্ষা মানুষের মনকে উদার করে, চরিত্রকে সুন্দর করে এবং সমাজে আলোর বার্তা ছড়িয়ে দেয়। ছাত্রজীবনের সবচেয়ে বড় চাবিকাঠি হলো শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা মেনে চলা, শিক্ষকদের সম্মান করা এবং বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করার মাঝেই একজন প্রকৃত শিক্ষার্থীর পরিচয় নিহিত। প্রতিদিন সময়মতো ক্লাসে উপস্থিত হও, পড়াশোনায় মনোযোগী হও। ভবিষ্যতের স্বপ্নআজ থেকেই বড় স্বপ্ন দেখা শুরু করো। সেই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়। ব্যর্থতা আসতেই পারে, তাতে ভেঙে পড়া যাবে না, বরং ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়ে আরও শক্ত হয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি তোমরা তোমাদের মেধা, সততা ও পরিশ্রমের মাধ্যমে এই প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখবে এবং দেশের একজন সুযোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।
গভর্নিং বডির সভাপতি মো: জয়নাল আবেদীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,আমরা চাই শিক্ষার্থীরা শুধু দেশেই নয়, বিশ্ব দরবারে নিজেদের মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রেখে বড়লেখার নাম উজ্জ্বল করবে।এলাকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আমরা একটি নিরাপদ ও সুন্দর শিক্ষা উপযোগী পরিবেশ হিসেবে গড়ে তুলতে চাই।অনুষ্টান দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অন্না দেব নাথ ও ছামাবিয়া আহমদ যৌথ সঞ্চালনা করেন। এসময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যবৃন্দ, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শেষে একমনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাহয়।
জৈন্তাবার্তা/সুলতানা




