শ্রীমঙ্গলে ফুটপাত দ/খল ও অ/স্বাস্থ্যকর পরিবেশ: ৯ প্রতিষ্ঠানে জ/রিমানা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ AM

শ্রীমঙ্গলে ফুটপাত দ/খল ও অ/স্বাস্থ্যকর পরিবেশ: ৯ প্রতিষ্ঠানে জ/রিমানা

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ০৯:১৫:০৯ PM

শ্রীমঙ্গলে ফুটপাত দ/খল ও অ/স্বাস্থ্যকর পরিবেশ: ৯ প্রতিষ্ঠানে জ/রিমানা

ছবি:সংগৃহীত


পর্যটননগরী শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন, সুন্দর ও যানজটমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা।

বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সঙ্গে ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

অভিযানে শহরের স্টেশন সড়ক ও হবিগঞ্জ সড়কে ফুটপাত ও সড়ক দখল করে দোকানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে আটটি ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে একটি মিষ্টির দোকানকে জরিমানা করা হয়।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, ‘শ্রীমঙ্গল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। প্রতিদিন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য পর্যটক এখানে আসেন। তাই রাস্তা ও ফুটপাত দখল করে মালামাল রাখা কিংবা অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।,

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান বলেন, ‘শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন, সুন্দর ও যানজটমুক্ত একটি আধুনিক পর্যটনশহর হিসেবে গড়ে তুলতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। তবে শুধু অভিযান পরিচালনা করে স্থায়ী সমাধান সম্ভব নয়। ব্যবসায়ী, নাগরিক ও সংশ্লিষ্ট সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। সবাই একসঙ্গে কাজ করলে একটি সুন্দর ও বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, জনস্বার্থে ফুটপাত দখল, পরিবেশ দূষণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ