টিভির পর্দায় ফিরছে অমিতাভ-মাধুরীর জুটি
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ PM

টিভির পর্দায় ফিরছে অমিতাভ-মাধুরীর জুটি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৬ ০৬:২২:২২ PM

টিভির পর্দায় ফিরছে অমিতাভ-মাধুরীর জুটি

সংগৃহীত


আবার একসঙ্গে পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও মাধুরী দীক্ষিত। ১৯৯৮ সালের ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবির একটি গানে তাদের প্রথম একসঙ্গে দেখা যায়। তবে এবার সিনেমা নয়, এই জুটিকে একসঙ্গে টিভির পর্দায় দেখা যাবে। ‘কৌন বনেগা ক্রোড়পতি-১৮’ টিভি শো-তে হাজির হবেন তারা।

সর্বশেষ খবর অনুযায়ী, অভিনেত্রী তার মারাঠি শো ‘কৌন হুনের ক্রোড়পতি’র প্রচারের জন্য আসছেন। ভ্যারাইটি ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, অমিতাভ এবং মাধুরী এই সপ্তাহে একটি বিশেষ পর্বের শুটিং করবেন।

মাধুরী প্রথম ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে অতিথি হিসেবে এসেছিলেন ২০০১ সালে। সেই পর্বটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছিল এবং তিনি ৫০ লাখ টাকা জিতেছিলেন। এরপর এই অভিনেত্রীকে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র চতুর্থ সিজনে দেখা যায়, যা ২০১০ সালে প্রচার হয়েছিল। তিনি এবার তৃতীয়বারের মতো এই শো-এর অংশ হতে চলেছেন। মনে করা হচ্ছে- এই পর্বের পর শো-টির টিআরপি অবশ্যই বাড়বে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী