‘হঠাৎ বৃষ্টি’র রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’ মুক্তি ২ অক্টোবর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ AM

‘হঠাৎ বৃষ্টি’র রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’ মুক্তি ২ অক্টোবর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ১০:১১:৪২ AM

‘হঠাৎ বৃষ্টি’র রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’ মুক্তি ২ অক্টোবর

সংগৃহীত


নব্বইয়ের দশকের দর্শকপ্রিয় বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ এবার ফিরছে নতুন আঙ্গিকে। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া বাসু চ্যাটার্জি পরিচালিত ছবিটির রিমেক হিসেবে নির্মিত হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। নতুন ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান। প্রযোজনায় রয়েছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।পুরনো ছবিতে ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর জুটি দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। নতুন সংস্করণে সেই দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিন। পুরনো গল্পের কাঠামো অক্ষুণ্ন রেখে বর্তমান সময়ের প্রেক্ষাপট ও বাংলাদেশের লোকেশনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে।

‘হঠাৎ বৃষ্টি’র জনপ্রিয়তার বড় একটি অংশ ছিল এর গান। নতুন ছবিতে পুরনো ছয়টি গানের মধ্যে তিনটির নতুন সংস্করণ রাখা হয়েছে। পাশাপাশি যুক্ত হয়েছে দুটি নতুন গান। নতুন ছবিতে আরিয়ান-রাদিফার পাশাপাশি অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ অনেকে। নির্মাতা কামরুজ্জামান জানিয়েছেন, আগামী ২ অক্টোবর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’র।

জৈন্তাবার্তা/সুলতানা