গোয়াইনঘাটে নন্দিরগাঁওয়ে সাড়ে ৪ হাজার গাছের চারা বিতরণ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ PM

গোয়াইনঘাটে নন্দিরগাঁওয়ে সাড়ে ৪ হাজার গাছের চারা বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ০৮:৩৫:০৫ PM

গোয়াইনঘাটে নন্দিরগাঁওয়ে সাড়ে ৪ হাজার গাছের চারা বিতরণ

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে ৪ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সার্বিক তত্ত্বাবধানে নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এবং ইউনিয়নের ১০টি ইটভাটার অর্থায়নে এ কর্মসূচি আয়োজন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুপুরে ইউনিয়নের কচুয়ারপার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি বাস্তবায়ন করে কচুয়ারপার ছাত্র পরিষদ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. কামরুল হাসান আমিরুল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী, বিশিষ্ট সমাজসেবক আব্দুল আহাদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, ইউপি সদস্য মতিউর রহমান, শিক্ষানুরাগী ও সমাজসেবী মহি উদ্দিন মহি, ইউপি সদস্য আজির উদ্দিন, আলিম উদ্দিন ও আব্দুল মতিন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার মুরব্বিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন তারা।

কর্মসূচিতে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ এলাকায় বেশি করে গাছ লাগানো ও সেগুলোর পরিচর্যার আহ্বান জানানো হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ