চীনে উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ PM

চীনে উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ০৭:০২:২০ PM

চীনে উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

ছবি:সংগৃহীত


চীন সরকারের অর্থায়ন ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক উশু কোচ ও জাতীয় জাজ মো. আনোয়ার হোসেন।

আগামী ১০ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত চীনের ঝেংঝৌ শহরে অনুষ্ঠিত হবে ‘তাওলু উশু ক্রীড়াবিদ ও কোচদের’ উচ্চতর প্রশিক্ষণ কোর্স। এতে বাংলাদেশ থেকে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাসহ মোট ৩০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। প্রশিক্ষণে অংশ নিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চীনের উদ্দেশে যাত্রা করবেন সিলেটের এই উশু কোচ।

মো. আনোয়ার হোসেন বাংলাদেশ উশু ফেডারেশনের সদস্য, আন্তর্জাতিক উশু কোচ ও জাতীয় জাজ। পাশাপাশি তিনি সিলেটের চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে উশু প্রশিক্ষণের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় কোচ ও জাজ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

২০১৭ সালে চীনের ম্যাকাওয়ে ইন্টারন্যাশনাল উশু ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক উশু প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে সনদ অর্জন করেন আনোয়ার হোসেন।

এ ছাড়া চলতি বছর চীনের তিয়ানজিংয়ে অনুষ্ঠিত ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ বাংলাদেশ দলের তাওলু কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ওই প্রতিযোগিতায় দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বিশেষ স্বীকৃতি সনদও অর্জন করেন এই কোচ।

চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণে অংশ নেওয়ার বিষয়ে মো. আনোয়ার হোসেন বলেন, ‘আবারও ৫০ দিনের দীর্ঘমেয়াদি উচ্চতর প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। এই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য বাংলাদেশ ও চীন সরকার এবং বাংলাদেশ উশু ফেডারেশনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

তিনি বলেন, ‘এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক মানের উশু খেলোয়াড় তৈরিতে বিশেষভাবে সহায়ক হবে। প্রশিক্ষণ শেষে অর্জিত অভিজ্ঞতা দেশের খেলোয়াড় ও কোচদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এ জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’

সংশ্লিষ্টরা আশা করছেন, চীনে উচ্চতর এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি, কৌশল ও অভিজ্ঞতা দেশে প্রয়োগের ফলে বাংলাদেশের উশু খেলোয়াড়দের দক্ষতা আরও বাড়বে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উশু দলের সাফল্য অর্জনের পথও আরও সুগম হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ওসমানী হাসপাতালে চিকিৎসকদের হাজিরা নিয়ে প্রশ্ন
সিলেটের শতবর্ষী ও ঐতিহাসিক ভবন সংরক্ষণে উদ্যোগ নেবে সিউক
সিলেটে পরীক্ষা ছাড়াই বিদেশযাত্রীদের ‘ফিট’ সনদ!
ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ রেজাউল করিম নাচন এবার জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব
সৌদি থেকে দেশে ফেরা হলো না কানাইঘাটের চার প্রবাসীর
সাত মাসে ১৫২৪৩ নি'খোঁজের জিডি, উ'দ্ধার হয়নি ২ হাজারের বেশি শিশু
হবিগঞ্জে ঘর থেকে বেরিয়ে একসঙ্গে চার শিশু নি*খোঁজ
বিমানে ওঠার আগেই প্রা*ণ ঝরল সিলেটের দুই প্রবাসীর
সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী