মিজানুর রহমান চৌধুরীর সঙ্গে ইমদাদ হোসেন চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ PM

মিজানুর রহমান চৌধুরীর সঙ্গে ইমদাদ হোসেন চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ০৯:২৬:৪৯ PM

মিজানুর রহমান চৌধুরীর সঙ্গে ইমদাদ হোসেন চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

ছবি:সংগৃহীত


হৃদরোগের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফেরার পর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

এ সময় তিনি মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

সফলভাবে হৃদপিণ্ডে এনজিওপ্লাস্টি (রিং পরানো) সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন ইমদাদ হোসেন চৌধুরী।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা বেলায়ত হোসেন লিটন ও রেজাউল করিম, নির্বাহী কমিটির সদস্য আমজাদ হোসেন এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সেলিম আহমদসহ দলীয় নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ