বিয়ানীবাজারে গণদাবি পরিষদের ১৫ সদস্যের আংশিক কমিটি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ PM

বিয়ানীবাজারে গণদাবি পরিষদের ১৫ সদস্যের আংশিক কমিটি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ১০:৫১:০৫ PM

বিয়ানীবাজারে গণদাবি পরিষদের ১৫ সদস্যের আংশিক কমিটি

ছবি:সংগৃহীত


সিলেট বিভাগ গণদাবি পরিষদের বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত কমিটিতে আতাউর রহমান আতাইকে সভাপতি, শাহিদুর রহমান, কওছর আহমদ ও আব্দুল কালামকে সহসভাপতি, জামাল আহমদ তালুকদারকে সাধারণ সম্পাদক এবং ফারুক আহমদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন-তথ্য ও প্রচার সম্পাদক মো. সালমান হোসেন, কোষাধ্যক্ষ মো. আব্দুর রহমান, শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইয়াহিয়া হায়দার, দপ্তর সম্পাদক মো. আব্দুল মুহিত, চা ও শিল্পবিষয়ক সম্পাদক মিন্টু দাস এবং শ্রম ও পেশাজীবী সম্পাদক হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর।

তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি বিয়ানীবাজারসহ সিলেট বিভাগের মানুষের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ