জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ AM

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ১০:৫৫:৪৪ PM

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ

ছবি:সংগৃহীত


 জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে এবং জেলা সদস্যসচিব প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা সদস্য নাজিকুল ইসলাম রানা, এম. এ. ওয়াদুদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহসভাপতি জহর সিংহ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মামুন বেপারি, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রিতম দাস, সংগ্রাম পরিষদের মাহফুজ আহমদ ও আফছার আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার প্রেক্ষাপটে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী। তাদের দাবি, এক লাফে লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ানোর ফলে পরিবহন ও যাতায়াত ব্যয় বাড়বে। এর প্রভাব পড়বে বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও।

তারা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় সাধারণ শ্রমজীবী মানুষ, কৃষক, নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। এমনিতেই গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চাপে রয়েছে। এর মধ্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনগণের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে।

বক্তারা আরও বলেন, মূল্যস্ফীতির চাপে মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ না করে জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর অতিরিক্ত ব্যয় চাপানো হচ্ছে। এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব চাল, ডাল, সবজি  নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

সমাবেশে নেতৃবৃন্দের অভিযোগ, বর্তমান সরকার পাঁচ মাসে তিনবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। তারা অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার, গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখার দাবি জা

জৈন্তা বার্তা/ ওয়াদুদ