মেজর হার্ট অ্যাটাকে জৈন্তা বার্তার স্টাফ রিপোর্টার হেলাল বাদশা হাসপাতালে
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ PM

দোয়া কামনা

মেজর হার্ট অ্যাটাকে জৈন্তা বার্তার স্টাফ রিপোর্টার হেলাল বাদশা হাসপাতালে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৬ ০৮:৩৪:০৫ PM

মেজর হার্ট অ্যাটাকে জৈন্তা বার্তার স্টাফ রিপোর্টার হেলাল বাদশা হাসপাতালে

ছবি:সংগৃহীত


দৈনিক জৈন্তা বার্তার স্টাফ রিপোর্টার ও গোয়াইনঘাটের সাংবাদিক সৈয়দ হেলাল আহমদ বাদশা মেজর হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে স্বজন ও সহকর্মীরা তাঁকে দ্রুত সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাঁর মেজর হার্ট অ্যাটাক হয়েছে বলে জানান। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সাংবাদিক হেলাল বাদশা। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁকে আরও ৫ থেকে ৭ দিন হাসপাতালে রেখে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। এরপর তাঁর পরবর্তী চিকিৎসা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাট উপজেলার একজন সক্রিয় সাংবাদিক। তিনি দৈনিক জৈন্তা বার্তার স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘদিন ধরে গোয়াইনঘাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংবাদ করে আসছেন। পাশাপাশি জৈন্তা বার্তা মাল্টিমিডিয়াতেও নিয়মিত প্রতিবেদন করেন।

হেলাল বাদশার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর খোঁজখবর নিচ্ছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে অনেকে দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

এদিকে সাংবাদিক সৈয়দ হেলাল আহমদ বাদশার অসুস্থতার খবর পেয়ে তাঁর খোঁজখবর নিয়েছেন দৈনিক জৈন্তা বার্তার প্রধান সম্পাদক কাওছার আহমদ শিপলু। তিনি হেলাল বাদশার চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

সাংবাদিক হেলাল আহমদ বাদশা তাঁর দ্রুত সুস্থতার জন্য সহকর্মী, সাংবাদিক সমাজ, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’