অ/স্থিতিশীলতা ও নৈ/রাজ্যের প্রতিবাদে সিলেট জেলা শ্রমিক দলের বিক্ষো/ভ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ AM

অ/স্থিতিশীলতা ও নৈ/রাজ্যের প্রতিবাদে সিলেট জেলা শ্রমিক দলের বিক্ষো/ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৬ ১০:৪৮:৩৯ PM

অ/স্থিতিশীলতা ও নৈ/রাজ্যের প্রতিবাদে সিলেট জেলা শ্রমিক দলের বিক্ষো/ভ

ছবি:সংগৃহীত


দেশে পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট ও বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা শাখা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নগরীর প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সিলেট জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে এবং শামসুল ইসলাম ফয়সলের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল মুকিত, শ্রমিক নেতা মো. ফরিদ মিয়া, যুগ্ম আহ্বায়ক আলী আকবর রাজন, যুগ্ম আহ্বায়ক জুমেল আহমদ, জেলা শ্রমিক দল নেতা রুবেল আহমদ ও শ্রমিক দল নেতা জিল্লুর রহমান চৌধুরী সাহেদসহ জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও বিভিন্ন বেসিক ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে শ্রমিক দল রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তুলবে। তাঁরা দেশের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে শ্রমিক সমাজসহ সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও বিভিন্ন বেসিক ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা