বাংলাদেশে আটকে পড়া কুয়েত প্রবাসীদের কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৪ AM

বাংলাদেশে আটকে পড়া কুয়েত প্রবাসীদের কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তা

বিলাল উদ্দিন, কুয়েত প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৪/২০২৬ ০২:১০:৫৫ PM

বাংলাদেশে আটকে পড়া কুয়েত প্রবাসীদের কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তা


ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলার জেরে পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও হামলা-পাল্টা হামলা চলেছে দীর্ঘ এক মাস। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের অনেক দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের বিধ্বংসী ড্রোন হামলায় সকল আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ হয়ে যায়।

এর ফলে বাংলাদেশে ছুটিতে যাওয়া কুয়েত প্রবাসীদের আর নিজ কর্মস্থলে ফেরা হয়নি। অনেকের ছুটির মেয়াদ ও ভিসার মেয়াদ শেষ বলে জানা গেছে।

এর মধ্যে কিছুটা স্বস্তির খবর হলো, কুয়েত সরকার প্রবাসীদের ছুটির মেয়াদ বাড়িয়েছে। ১৮ নম্বর ভিসাধারীদের মেয়াদ ৬ মাস ও ২০ নম্বর ভিসাধারীদের মেয়াদ ৪ মাস বৃদ্ধি করা হয়েছে। তবে আজও বাংলাদেশ-কুয়েত সরাসরি কোনো ফ্লাইট চালুর সুসংবাদ পাওয়া যায়নি।

এর ফলে বাংলাদেশে আসা কুয়েত প্রবাসীরা কবে কর্মস্থলে ফিরবেন- এ নিয়ে অনিশ্চয়তায় তাদের দিন কাটছে। অনেকের মনে দেখা দিয়েছে চাকরি হারানোর ভয়, অনেকেরই ভিসার মেয়াদ শেষের পথে।

প্রবাসীদের আগের বিমানের রিটার্ন টিকেটও ইতোমধ্যে বাতিল হয়ে গেছে। নতুন করে ফ্লাইট চালু হলে উচ্চমূল্যে টিকেট ক্রয় করতে হবে তাদেরকে। নতুন ভিসার বেলায়ও একই অবস্থা।

এদিকে, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির খবরে আশার আলো দেখা গেলেও যুদ্ধবিরতির মাঝে আলোচনা ভেস্তে যাওয়ার খবরে প্রবাসীদের মাঝে অনিশ্চয়তা আরও বেড়ে গেছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ১ হাজার ৯৮০ পিস ই/য়াবাসহ মা/দক কা/রবারি গ্রে/প্তার
ওসমানীনগর ট্র্যা/জেডি: নিহ/ত ৯ জনের ম/রদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে
রেশন-ত/লবের দাবিতে নোয়াপাড়া চা বাগানে শ্রমিক কর্ম/বিরতি
আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুই শিশুর মৃ'ত্যু
ওসমানীনগরে দুই বাসের সং'ঘর্ষে নি'হত বেড়ে ৯
মাহবুব আলী খানের নামে চণ্ডিপুল গোলচত্বরের নামকরণ হবে
অন্য সিটির তুলনায় সিলেট অনেক পরিচ্ছন্ন- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ডটস কর্নারে ওষুধ সংক/ট, দুর্ভো/গে য/ক্ষা রোগীরা
মানসম্মত শিক্ষার জন্য আধুনিক অবকাঠামোর বিকল্প নেই' - মন্ত্রী মুক্তাদির