‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

উদ্বোধন করবেন সিসিক প্রশাসক

‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/১১/২০২৬ ১১:৫৯:৪১ অপরাহ্ন

‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার

ছবি:সংগৃহীত


কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন, মানসিক প্রশান্তি এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হচ্ছে ‘সিলেট জেলা প্রেসক্লাব-দৈনিক জৈন্তাবার্তা অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’।

রবিবার (৮ নভেম্বর) থেকে শুরু হচ্ছে প্রায় দুই সপ্তাহব্যাপী এ ক্রীড়া আয়োজন। বিকেল ৩টায় সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সিলেট জেলা প্রেসক্লাবের আয়োজনে এবং সিলেটের ঐতিহ্যবাহী দৈনিক জৈন্তাবার্তার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় ৯টি ইভেন্টে ক্লাবের শতাধিক সদস্য অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে প্রতিযোগিতার খেলার সময়সূচিও প্রকাশ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দৈনিক জৈন্তাবার্তার উপদেষ্টামণ্ডলীর সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রেজাউল করিম নাচন। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

আয়োজকরা জানান, সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করার পাশাপাশি মানসিক প্রশান্তি নিশ্চিত করা এবং সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলা প্রেসক্লাবের সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী