সিলেট টেস্টে যে রেকর্ড গড়লেন হাসান মাহমুদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

সিলেট টেস্টে যে রেকর্ড গড়লেন হাসান মাহমুদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৬ ০৩:০৬:৩৭ অপরাহ্ন

সিলেট টেস্টে যে রেকর্ড গড়লেন হাসান মাহমুদ

ছবি : সংগৃহীত


টেস্ট ক্রিকেটে বাংলাদেশি পেসারদের মধ্যে সর্বাধিক পাঁচ উইকেট শিকারের মুকুট এখন হাসান মাহমুদের মাথায়। রাওয়ালপিন্ডি, চেন্নাই, ডারউইন ও আবুধাবির পর এবার দেশের মাটিতেও তিনি ফাইফার নিলেন। সিলেট টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে দলের প্রথম সাত উইকেটের পাঁচটিই নিজের ঝুলিতে পুরেছেন ২৭ বছর বয়সী এই ডানহাতি পেসার।

এর মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন হাসান। এর আগে চারবার ৫ উইকেট নিয়েছিলেন সাবেক পেসার শাহাদাত হোসেন রাজীব। এতে তার লেগেছিল ৩৮ ম্যাচের ৬০ ইনিংস। শাহাদাতের চেয়ে অর্ধেকেরও কম ম্যাচ খেলে, অর্থাৎ মাত্র ১৯ টেস্টের ৩৩ ইনিংসেই সর্বোচ্চ ফাইফারের রেকর্ড গড়লেন হাসান।

অবশ্য দেশের সামগ্রিক বোলিং পরিসংখ্যান বিবেচনায় টেস্ট ক্রিকেটে ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকারের সর্বকালের তালিকায় পেসাররা এখনও বেশ পিছিয়ে রয়েছেন। বাংলাদেশের হয়ে যৌথভাবে এ তালিকার সর্বাগ্রে অবস্থান করছেন দুই অভিজ্ঞ বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। দুজনেই ১৯ বার করে পাঁচ উইকেট নিয়েছেন।

উল্লেখ্য, সিলেট টেস্টে উইন্ডিজের প্রথম ইনিংস প্রায় শেষের পথে। দ্বিতীয় দিনের প্রথম সেশনে রানও হয়েছে, উইকেটও পড়েছে। বাংলাদেশ তুলে নিয়েছে ৪ উইকেট, ওয়েস্ট ইন্ডিজ করেছে ৮৭ রান। সব মিলিয়ে ৮ উইকেটে ৩২২ রান নিয়ে লাঞ্চে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে