গোয়াইনঘাটে কাওছারের অর্থায়নে বারকি শ্রমিকদের মাঝে খাদ্য উপহার বিতরণ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০১ PM

গোয়াইনঘাটে কাওছারের অর্থায়নে বারকি শ্রমিকদের মাঝে খাদ্য উপহার বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৪/০৪/২০২৬ ০৯:৪০:৫১ PM

গোয়াইনঘাটে কাওছারের অর্থায়নে বারকি শ্রমিকদের মাঝে খাদ্য উপহার বিতরণ

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শতাধিক বারকি শ্রমিকের মাঝে তৃতীয়বারের মতো খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী নেতা মোস্তাফিজুর রহমান কাওছারের অর্থায়নে এ মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে মধ্য জাফলং ইউনিয়নের স্থানীয় লন্ডনী বাজার এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের প্রচার সম্পাদক মো. হারুনুর রশিদ বলেন, জনসেবা শুধু পদ বা ক্ষমতার বিষয় নয়, এটি মন ও কাজের সমন্বয়। মোস্তাফিজুর রহমান কাওছার একজন সেবাপরায়ণ মানুষ, যিনি নিজের অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বক্তারা আরও বলেন, প্রবাসে থেকেও তিনি বারকি শ্রমিকদের দুঃখ-দুর্দশার কথা ভেবে ধারাবাহিকভাবে সহায়তা করে যাচ্ছেন, যা প্রশংসনীয়। বিশেষ করে কর্মহীন এই সময়ে আয়হীন শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে তিনি উদারতা ও মানবিকতার পরিচয় দিয়েছেন। তার এই উদ্যোগ শ্রমিক পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি মো. সায়েম উদ্দিন, জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. হানিফ উদ্দিন, মাওলানা তোফায়েল আহমদ চৌধুরী এবং বারকি শ্রমিক সংগঠনের সভাপতি লোকমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয়রা এই ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ