ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে সজনে গাছের চারা রোপণ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:১৮ AM

ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে সজনে গাছের চারা রোপণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৪/২০২৬ ১০:২৪:২৪ PM

ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে সজনে গাছের চারা রোপণ

সংগৃহিত


সিলেটের কোম্পানীগঞ্জ থানার উদ্যোগে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণে পরিবেশ উন্নয়ন ও সবুজায়নের লক্ষ্যে সজনে গাছের চারা রোপণ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় ফাঁড়ি ক্যাম্পাসে প্রায় শতাধিক সজনে গাছের চারা রোপণ করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান।

এ সময় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, থানার উপ-পরিদর্শক নুর মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চারা রোপণ শেষে ভোলাগঞ্জ আদর্শ গ্রামের সাবেক ইমাম মাওলানা বুরহান উদ্দিন মোনাজাত পরিচালনা করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিলাল হোসেন বলেন, সজনে একটি অত্যন্ত উপকারী ও ঔষধি গুণসম্পন্ন গাছ। এর পাতা, ফুল ও ফল পুষ্টিগুণে ভরপুর এবং মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।

ওসি শফিকুল ইসলাম খান জানান, এই উদ্যোগের মাধ্যমে ফাঁড়ি এলাকায় পুষ্টিকর সবজির প্রাপ্যতা কিছুটা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ