শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:১৩ PM

বিয়ানীবাজার আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি এমরান চৌধুরী

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৪/২০২৬ ০৭:৫০:০৩ PM

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে

সংগৃহিত


সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ করেছে জলিল এন্ড আফিয়া স্মৃতি ফাউন্ডেশন।

আজ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল।

অনুষ্ঠানে বিদ্যালয়ের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। এ সময় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার বিকাশে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ