শায়েস্তাগঞ্জে গৃহবধূকে সংঘ*বদ্ধ ধ*র্ষণের ঘটনায় মূল অভিযুক্তসহ দুইজন গ্রে*প্তার
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ AM

শায়েস্তাগঞ্জে গৃহবধূকে সংঘ*বদ্ধ ধ*র্ষণের ঘটনায় মূল অভিযুক্তসহ দুইজন গ্রে*প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৪/২০২৬ ০৭:২৫:২৯ PM

শায়েস্তাগঞ্জে  গৃহবধূকে সংঘ*বদ্ধ ধ*র্ষণের ঘটনায় মূল অভিযুক্তসহ দুইজন গ্রে*প্তার

সংগৃহিত


সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

মামলা দায়েরের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হয়। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১২টার দিকে শায়েস্তাগঞ্জ থানাধীন ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পুটিয়া এলাকার জিয়াউর রহমান ওরফে এনাম (২৮) এবং কাজল মিয়া (৩০)।

র‍্যাব সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী আহমদপুর এলাকার বাসিন্দা। তিনি অলিপুর এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন বাড়িতে কাজ করে সন্তানদের লালন-পালন করতেন। গত ২৩ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে পিতার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অলিপুর টমটম স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন তিনি।

এ সময় পূর্বপরিচিত কয়েকজন তাকে কৌশলে একটি গাড়িতে তুলে নেয়। পরে নির্জন স্থানে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনার পর তাকে এক অভিযুক্তের বাড়িতে আটকে রাখা হয়।

পরদিন ভোরে সুযোগ বুঝে পালিয়ে এসে ভুক্তভোগী নিজেই শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা