বাংলাদেশের হকিতে নারীদের ইতিহাস
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৬ PM

বাংলাদেশের হকিতে নারীদের ইতিহাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৪/২০২৬ ০৬:২৬:৪৪ PM

বাংলাদেশের হকিতে নারীদের ইতিহাস

সংগৃহিত


প্রথমবারের মতো বাংলাদেশ নারী হকি দল গঠিত হয়েছে। আর দল গঠনের পরপরই তারা প্রথমবারের মতো এশিয়ান গেমসের বাছাইপর্বে অংশ নিচ্ছে।

নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নিয়ে বাংলাদেশের মেয়েরা গড়েছে নতুন ইতিহাস। উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে তারা শুধু প্রথম জয়ের স্বাদই পায়নি, বরং বাছাইপর্বের সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়েও গেছে। প্রথম ম্যাচে চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র হয়। এরপর কাল পূর্ণ পয়েন্ট পায় বাংলাদেশের মেয়েরা। এ গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে শীর্ষে আছে বাংলাদেশ। উজবেকিস্তান সমান ম্যাচে তুলেছে ৩ পয়েন্ট। ২৬ এপ্রিল হংকং চায়নার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচে এক পয়েন্ট পেলেই জাপানের এশিয়ান গেমস নিশ্চিত হবে।

গতকাল ২৪ এপ্রিল ইন্দোনেশিয়াতে বিরতির আগেই বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে যায়। ১১ মিনিটে শারিকা রিমন প্রথম গোল করেন। পেনাল্টি কর্নার থেকে পোস্ট কাঁপান তিনি।

পরের মিনিটে বাংলাদেশের আনন্দ থামিয়ে দেয় উজবেকিস্তান। মাদিনাবানু খুজায়েভা পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের গোলকিপাকে পরাস্ত করেন। ২৪ মিনিটে আবারও লিড নেয় বাংলাদেশ। আগের ম্যাচে গোল করা কনা আক্তার আজও দলকে আনন্দের উপলক্ষ তৈরি করেন। আক্রমণ থেকে কনা উজবেকিস্তানের গোলকিপারকে হারান। বিরতির পর আক্রমণের ধারা অব্যাহত রেখে সাফল্য পায় বাংলাদেশ। আরলিন রিয়া পেনাল্টি কর্নার থেকে লাল-সবুজ দলকে তৃতীয় গোল উপহার দেন। ৪৬ মিনিটে উজবেকিস্তান ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। খেইদারোভা জুলখোমোর পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে চাপে রাখেন। তবে শেষ পযন্ত তারা হার এড়াতে পারেনি। বাংলাদেশ ৩-২ স্কোরলাইন ধরে রেখে ম্যাচ জিতে টার্ফ ছেড়েছে। এখন শেষ ম্যাচে পয়েন্ট পেলেই রিয়া-অর্পিতাদের সাফল্য। এর আগে পরশু এশিয়ান গেমস বাছাই পর্বের খেলায় দারুণ পারফরম্যান্স লাল-সবুজের হকির মেয়েদের। জিততে জিততেও শেষ পর্যন্ত ড্র করে টার্ফ ছেড়েছে তারা।

বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ১০ গোলের থ্রিলারে চাইনিজ তাইপেকে ৫-৫ ব্যবধানে রুখে দিয়েছে জাহিদ আহমেদ রাজুর দল। চাইনিজ তাইপে র‌্যাংকিংয়ের ৫৫তম দল হওয়ায় কঠিন প্রতিপক্ষের বিপক্ষেই খেলতে নামে আনকোরা বাংলাদেশ। যদিও মাঠের লড়াইয়ে চোখে চোখ রেখে খেলেছে। প্রথম কোয়ার্টারেই জমে ওঠে ম্যাচ। অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া। কিন্তু পরের মিনিটেই সমতা ফেরায় চায়নিজ তাইপে। ১০ মিনিটে আবারও বাংলাদেশকে এগিয়ে যায় অধিনায়ক অর্পিতা পালের গোলে। ১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান ৩-১ করেন বাংলাদেশ অধিনায়ক। এরপর শুরু হয় চাইনিজ তাইপের প্রতিরোধ। দ্বিতীয় কোয়ার্টারের ভেতরই ম্যাচে সমতা ফেরায় তারা।

তৃতীয় কোয়ার্টারে এগিয়ে যায় ৫-৩ গোলে। বাংলাদেশ অবশ্য হার মানেনি। ৪০ মিনিটে ফিল্ড গোলে ব্যবধান কমান কনা আক্তার। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নারে সমতা ফেরানোর পাশাপাশি হ্যাটট্রিকও পূরণ করেন অর্পিতা।


































জৈন্তাবার্তা/সুলতানা