ইসলামের সহীহ আকিদা মানুষের কাছে পৌঁছে দিতে হবে : আল্লামা হুছামুদ্দীন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০৬ AM

কমলগঞ্জে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ‘কর্মী সমাবেশ’

ইসলামের সহীহ আকিদা মানুষের কাছে পৌঁছে দিতে হবে : আল্লামা হুছামুদ্দীন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ০৮:১৯:৫৮ AM

ইসলামের সহীহ আকিদা মানুষের কাছে পৌঁছে দিতে হবে : আল্লামা হুছামুদ্দীন

প্রধান অতিথির বক্তব্য রাখছেন আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী


বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার ‘কর্মী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার উদ্যোগে শনিবার (৪ নভেম্বর) সকাল দুপুরে উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। তার আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা ময়না চত্তর থেকে শতাধিক মোটর সাইকেল যোগে কর্মী সমাবেশ সফল করতে একটি প্রচার মিছিল বের করে কমলগঞ্জ উপজেলা শাখা। মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ময়না চত্তরে এসে শেষ হয়।

কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সভাপতি আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, অনুষ্টানটি এত সুন্দর করে আয়োজন করার জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। দেশের বর্তমান পরিস্থিতিতে পরও এত সুন্দর আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ। দেশের বাইরে ফিলিস্তিনে আমাদের মজলুম মুসলমানদের নির্মম হত্যা ও অত্যাচার করা হচ্ছে। সেটা বন্ধের জন্য সকল মুসলিম দেশকে এগিয়ে আসার আহবান জানান। মানব কল্যানের জন্য সবাইকে এক্যবোধ্য ভাবে ইসলামের জন্য সকল মুমিনদের কাজ করতে হবে। ইসলামের সহীহ আকিদা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এছাড়াও আগত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

কমলগঞ্জ উপজেলা আনজুমানে আল ইসলাহ সভাপতি হাফিজ মাও: এম, এ, ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সহ সভাপতি অধ্যক্ষ মাও: সারওয়ারে জাহান, মহাসচিব অধ্যক্ষ মাও: এ, কে, এম মনোহর আলী, মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সভাপতি অধ্যক্ষ মাও: মুফতি মো: শামছুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাও: মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী, জেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিজ মাও: এনামুল হক। 

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কমলগঞ্জ উপজেলা শাখার কর্মী সমাবেশ সফল করতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

JA



শীর্ষ সংবাদ: