শ্রীমঙ্গলে দরিদ্রদের মাঝে রিকশা বিতরণ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে দরিদ্রদের মাঝে রিকশা বিতরণ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১১/২০২৩ ০৩:১৯:১৫ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে দরিদ্রদের মাঝে রিকশা বিতরণ

উপকারভোগীদের মাঝে রিকশা বিতরণ করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ


সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রমের আওতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অতি দরিদ্রদের মাঝে ১০টি রিকশা বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গল শহরের রামকৃষ্ণ মিশন রোডে রিকশা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে রিকশা বিতরণ করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।

উপজেলা সমাজসেবা অফিসার সুয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দ কুমার দেব সমাজসেবা অফিসার সুয়েব হোসেন চৌধুরী, শিক্ষক জহর তরপদার, শ্রীমঙ্গল উপজেলা পোস্ট মাস্টার আব্দুল মতিন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা