বিদেশী মদসহ মৌলভীবাজারে ডিবির হাতে আটক ১
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৯ AM

বিদেশী মদসহ মৌলভীবাজারে ডিবির হাতে আটক ১

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১১/২০২৩ ০৪:৫৫:০৭ AM

বিদেশী মদসহ মৌলভীবাজারে ডিবির হাতে আটক ১

মৌলভীবাজারে ১০ বোতল বিদেশি মদসহ একজনকে আটক করে ডিবি পুলিশ।


মৌলভীবাজার সদর এলাকা থেকে ১০ বোতল বিদেশি মদসহ রাহুল দে রিপন (৪০) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। 

মঙ্গলবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিটের সময় এসআই আজিজুর রহমান নাইমের নেতৃত্বে ডিবির একটি দল মৌলভীবাজার পৌরসভা এলাকার ফরেষ্ট অফিস রোড, সৈয়ারপুর শ্বশানঘাট সংলগ্ন লন্ডন প্রবাসী হারুন মিয়ার বিল্ডিং এর পশ্চিম পাশের দোকানে ভাড়াটিয়া রাহুল দে রিপন এর দোকান ঘরে অভিযান পরিচালনা করে। 

ঘটনাস্থলে তল্লাশি করে ROYEL GREEN DELUXE BLENDED WHISKY লেখা ১০ বোতল মদের বোতল জব্দ করা হয়। এসময় অবৈধভাবে বিদেশি মদের বোতল হেফাজতে রাখার দায়ে দোকান মালিক রাহুল দে রিপনকে আটক করা হয়। 

আটককৃত ব্যক্তি কুলাউড়ার জনৈক এক ব্যক্তির মাধ্যমে ভারতীয় সীমান্ত এলাকা থেকে মদের বোতলগুলো খুচরা বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করেছে মর্মে স্বীকার করেন। 

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, এই ঘটনায় আটককৃত একজন এবং পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব