শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রোটারী ক্লাব অব নবীগঞ্জ৷
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ PM

শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রোটারী ক্লাব অব নবীগঞ্জ৷

এম. মুজিবুর রহমান, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৭/২০২৬ ০৬:৫৯:৫৪ PM

শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী  বিতরণ করেছে রোটারী ক্লাব অব নবীগঞ্জ৷

নিজস্ব


প্রাকৃতিক দূর্যোগ ও যেকোনো  মানবিক সংকটের দূর্যোগকালীন পরিস্থিতিতে দেশ ও মানুষের কল্যাণে  কাজ করে যাচ্ছে  রোটারী ক্লাব অব নবীগঞ্জ৷ এরই ধারাবাহিকতায় নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে বন্যার্ত শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রোটারী ক্লাব অব নবীগঞ্জ৷

অত্র ইউনিয়ন  পরিষদ প্রাঙ্গণে   (১৭ জুলাই) শুক্রবার সকাল ১০টায় সুবিধাভোগী পরিবারের মধ্যে  শুকনো খাবার,  (খাদ্য সামগ্রী) খাবার স্যালাইন সহ প্রাথমিক চিকিৎসা সেবার ঔষধ বিতরণ করেন নোটারী ক্লাব অব নবীগঞ্জ৷  
এসময় উপস্থিত ছিলেন 
স্থানীয়  ইউপি চেয়ারম্যান  মোঃ ছালিক মিয়া, রোটারী ক্লাব অব নবীগঞ্জ এর সভাপতি শিরিন আক্তার,সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ,
সাবেক সভাপতি  শাহ্ মোস্তাকিম আলী প্রিন্স,সাবেক সভাপতি তাপস আচার্য, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য এম মুজিবুর রহমান, ইউপি সদস্য মাহবুব আলম খছরু, সোহান মিয়া,তোফাজ্জল হোসেন, মোঃ আকুল মিয়া ও সমাজকর্মী খলিল মিয়া সহ আরো অনেকেই৷

উল্লেখ্যঃ গত কিছু দিন ধরে  টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা কুশিয়ারা  নদীর পানি বৃদ্ধি পাওয়ায়  উপজেলার দীঘলবাক ইউনিয়নের 
 বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ঘর বাড়ী ছেড়ে অনেক পরিবার  আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন৷ তাই বন্যা দূর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে রোটারী ক্লাব অব নবীগঞ্জ৷

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

মাধবপুরে আ'গু'নে পু'ড়ে ছা'ই তিন দোকান, ক্ষ'তি প্রায় ২০ লাখ টাকা
কেন বেড়েছে শিশু নি'খোঁজের ঘটনা
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে