‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ PM

এমসি কলেজে এমপি এমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৭/২০২৬ ১০:৪৫:০০ PM

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে এমসি কলেজের পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু আলা মোহাম্মদ রিয়াজ।

সংবর্ধিত অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, “ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানেই আমার শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময় কেটেছে। আজ আমি যে অবস্থানে পৌঁছেছি, তার পেছনে এখানকার শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের অবদান অনস্বীকার্য। এমসি কলেজ ক্যাম্পাসের অসংখ্য স্মৃতি আজও আমাকে অনুপ্রাণিত করে।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর আকমল হোসেন, প্রফেসর তৌফিক ইয়াজদানী, আব্দুল মুমিন চৌধুরী রিমু, সাব্বির আহমদ, পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আনোয়ার রেজা চৌধুরী এবং অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন।

পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট মুস্তাকিম আহমদ কাওছার ও ফৌজিয়া আক্তার মনি যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমদ। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বজিৎ সরকার, ইব্রাহিম চৌধুরী সিয়ামসহ সংগঠনের নেতৃবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীরা।

সংবর্ধনা অনুষ্ঠানের আগে পদার্থবিজ্ঞান বিভাগের প্রয়াত দুই প্রাক্তন শিক্ষার্থী আজাদ উদ্দিন ও শরিফ আল ফাহমির স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

মাধবপুরে আ'গু'নে পু'ড়ে ছা'ই তিন দোকান, ক্ষ'তি প্রায় ২০ লাখ টাকা
কেন বেড়েছে শিশু নি'খোঁজের ঘটনা
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে