শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভা

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৮/২০২৬ ০১:৪৭:২৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভা

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে শহরের পানসী রেস্টুরেন্টের পার্টি সেন্টারে ইসলামী যুব মজলিসের শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামী যুব মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মুস্তাকিম আল মুনতাজের সভাপতিত্বে এবং পৌর শাখার সভাপতি মাহমুদুল হাসান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তাওহীদুল ইসলাম তুহিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জুলাইয়ের বিপ্লবী চেতনাকে ধারণ করতে পারলে বৈষম্যহীন ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা সহজ হবে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষের বলে উল্লেখ করেন এবং দেশে নতুন করে কোনো ধরনের ফ্যাসিবাদ বা কর্তৃত্ববাদী রাজনীতির উত্থান রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম বলেন, জুলাইয়ের চেতনার মূল ভিত্তি ছিল সংস্কার, জবাবদিহি ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। তিনি বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মো. এহসানুল হক বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে দুর্নীতি, মাদক ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

খেলাফত মজলিস মক্কা মহানগর শাখার সেক্রেটারি হাফিজ মামুনুর রশীদ মাক্কী বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যুগে যুগে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই যোগ্য ও আদর্শবান নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ ছাড়া বক্তব্য দেন খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলী, উপজেলা সেক্রেটারি কাজী মাওলানা শিহাব উদ্দিন, ইসলামী যুব মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র মজলিসের সাবেক নেতৃবৃন্দ, সরকারি গেজেটেড জুলাইযোদ্ধা, তরুণ সংগঠক ও স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত এবং সকল হত্যাকাণ্ডের বিচার সম্পন্নের মধ্য দিয়েই জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়ন সম্ভব। এজন্য সমাজ পরিবর্তনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষপর্বে ইসলামী ছাত্র মজলিসের কয়েকজন সাবেক নেতা, লেখক, কবি ও স্থানীয় যুবক ইসলামী যুব মজলিসের আদর্শের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে সংগঠনে যোগদান করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা