কুলাউড়া সীমান্তে বি*এসএ*ফের গু*লিতে নি*হত তরুণের লা*শ স্বজনদের কাছে হস্তান্তর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

সহযোগীদের বিরুদ্ধে মা*মলা

কুলাউড়া সীমান্তে বি*এসএ*ফের গু*লিতে নি*হত তরুণের লা*শ স্বজনদের কাছে হস্তান্তর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৮/২০২৬ ১২:০৭:১৬ পূর্বাহ্ন

কুলাউড়া সীমান্তে বি*এসএ*ফের গু*লিতে নি*হত তরুণের লা*শ স্বজনদের কাছে হস্তান্তর

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মাগুরুলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত তারা মিয়া (২০) এর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার চাতলাপুর ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে পতাকা বৈঠকের পর লাশ হস্তান্তর করা হয়।

এদিকে চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে নিহত তারা মিয়ার চার সহযোগীর বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা মিয়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তি এলাকার বাসিন্দা আবদুল মালেক ও আজিরুন্নেছা দম্পতির ছেলে।

বিজিবির ৪৬ ব্যাটালিয়ন ও কুলাউড়া থানা সূত্রে জানা গেছে, সোমবার বিকেল পাঁচটার দিকে চাতলাপুর ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ তারা মিয়ার লাশ বিজিবির কাছে হস্তান্তর করে।

এ সময় ভারতের পক্ষে ত্রিপুরা রাজ্যের ইরানি থানার পরিদর্শক শ্রীকান্ত চক্রবর্তী এবং বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের মাগুরুলি কোম্পানি কমান্ডার এ.সি. রোহিত উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম, বিজিবির আলীনগর কোম্পানি কমান্ডার সুবেদার কাজী নাসিম, কর্মধা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সিলভেস্টার পাঠাং এবং নিহত তারা মিয়ার বড় ভাই রাজু মিয়া।

এর আগে সোমবার দুপুরে বিজিবির পক্ষ থেকে তারা মিয়ার চার সহযোগীর নাম উল্লেখ করে কুলাউড়া থানায় মামলা করা হয়। মামলার আসামিদের বাড়ি কর্মধা ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে।

বিজিবি সূত্র জানায়, গত শনিবার গভীর রাতে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের মাগুরুলি সীমান্ত দিয়ে একদল চোরাকারবারি ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। তাদের সঙ্গে তারা মিয়াও ছিলেন। এ সময় বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পরে ভারতীয় পুলিশ তারা মিয়ার লাশ উদ্ধার করে কৈলাসহর হাসপাতালের মর্গে পাঠায়। দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রক্রিয়া শেষে সোমবার তাঁর লাশ বাংলাদেশে হস্তান্তর করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা