টরন্টোতে ডেমোক্র্যাট নেতা মিনহাজ চৌধুরীকে সংবর্ধনা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

টরন্টোতে ডেমোক্র্যাট নেতা মিনহাজ চৌধুরীকে সংবর্ধনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৮/২০২৬ ০১:০৩:১৪ অপরাহ্ন

টরন্টোতে ডেমোক্র্যাট নেতা মিনহাজ চৌধুরীকে সংবর্ধনা


যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক সংগঠন ‘সাউথ এশিয়ান আমেরিকান লেবার’ (আসাল)-এর মিশিগান চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল, ডেমোক্রেটিক পার্টি নেতা মিনহাজ চৌধুরীর কানাডা গমন উপলক্ষে টরন্টোতে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৮ আগস্ট রাত ১০টায় ডেনফোর্থে অবস্থিত ‘সাপ্তাহিক ভোরের আলো’ পত্রিকা কার্যালয়ে টরন্টোর বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সাপ্তাহিক ভোরের আলো পত্রিকার সম্পাদক ও কমিউনিটি ব্যক্তিত্ব খন্দকার আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ।

সভায় সংবর্ধিত অতিথি মিনহাজ চৌধুরী তাঁর সংক্ষিপ্ত সফরে কানাডার বাংলাদেশি প্রবাসী ও সংগঠকদের সাথে কুশল বিনিময় করেন। তিনি তাঁর বক্তব্যে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে প্রবাসীদের অংশগ্রহণ এবং শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় 'আসাল'-এর সামাজিক ভূমিকার কথা তুলে ধরেন।

তিনি বলেন, প্রবাসে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে এবং প্রবাসীদের স্বার্থ রক্ষায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কানাডা ও আমেরিকার বাংলাদেশি প্রবাসীদের অভিজ্ঞতা ও সহযোগিতার আদান-প্রদান দুই দেশের কমিউনিটিকেই সামনে এগিয়ে নিয়ে যাবে।

সভাপতির বক্তব্যে খন্দকার আব্দুল আহাদ বলেন, ডেমোক্রেটিক পার্টির মতো রাজনীতিতে প্রবাসীদের এই সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত আনন্দের ও গর্বের। মিনহাজ চৌধুরীর এই সফর দুই দেশের বাংলাদেশি কমিউনিটির সম্পর্ককে আরও গভীর করবে।

সভায় উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন রোটারিয়ান মঈন চৌধুরী, ইমন চৌধুরী ওয়েছ, ইঞ্জিনিয়ার আবু জাহির মোহাম্মদ সাকিব, গিয়াস আহমদ, সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, নাসির খান, রোটারিয়ান তপু রায়, আলমগীর কবির, তাছনিম রহমান চৌধুরী, নুরুল আবিরসহ অন্যান্য সুধীজন।

তাঁরা মিনহাজ চৌধুরীর সাফল্য কামনা করেন এবং প্রবাসীদের পারস্পরিক সম্প্রীতি ও মেলবন্ধন ধরে রাখার আহ্বান জানান। সভায় উপস্থিত প্রবাসীরা মিনহাজ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছাও জানান।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা