আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে বিএনপির পুষ্পার্ঘ্য
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে বিএনপির পুষ্পার্ঘ্য

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৮/২০২৬ ০৫:৫৮:০৫ অপরাহ্ন

আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে বিএনপির পুষ্পার্ঘ্য

সংগৃহীত


বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতারা।

আজ বুধবার সকালে বিএনপি ও ক্রীড়াঙ্গনের নেতারা তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।শ্রদ্ধা নিবেদন শেষে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা মহানগর বিএনপির উত্তর আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, বিএনপির সংসদ সদস্য জাহাঙ্গীর, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরীসহ দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতারা। এ ছাড়া ক্রীড়া বোর্ডের কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা