দু র্ঘ ট নার পর বিশ্রামে খায়রুল বাসার, মিলল জোড়া সুখবর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

দু র্ঘ ট নার পর বিশ্রামে খায়রুল বাসার, মিলল জোড়া সুখবর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৮/২০২৬ ০৪:৪৫:৫০ অপরাহ্ন

দু র্ঘ ট নার পর বিশ্রামে খায়রুল বাসার, মিলল জোড়া সুখবর

সংগৃহীত


থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। বর্তমানে বিশ্রামে আছেন তিনি। এই অসুস্থতার মাঝেই জোড়া সুখবর দিলেন অভিনেতা।জানালেন, খায়রুল বাসার অভিনীত একক নাটক ‘পথহারা মন’ অল্প সময়েই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। নাটকটি ইতিমধ্যেই ১২ মিলিয়ন বা এক কোটি ২০ লাখ ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।অন্যদিকে চূড়ান্ত হয়েছে বাসারের নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’র মুক্তির দিনক্ষণও। নাট্যনির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, আগামী ৭ অক্টোবর থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হবে।

নাটকে আদিল চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। চরিত্রটি নিয়ে আশাবাদী এই অভিনেতা। তার মতে, পারিবারিক ঘরানার গল্পের এই নাটকে দর্শক একদিকে যেমন পরিচিত জীবনের নানা ছায়া খুঁজে পাবেন, অন্যদিকে সম্পর্কের টানাপোড়েন ও নানা ঘটনার মধ্যদিয়ে এগিয়ে যাওয়া গল্পও দর্শকের মনে দাগ কাটবে।এদিকে সম্প্রতি আরটিভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান অভিনীত নতুন একক নাটক ‘সরল জটিলতা’। আসাদুজ্জামান সোহাগের গল্পে নাটকটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক